নীলফামারীতে তামাক চাষি ও ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২২:৩৮
 
বিড়ি শিল্পকে বন্ধ করে দেয়া বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর রংপুর তামাক চাষি ও ব্যবসায়ী সমিতি।
 
৬ আগস্ট রবিবার সকালে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, 'বিড়ি শিল্প বন্ধের জন্য দালালি শুরু হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।'
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাসুম ফকির। এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি মো. হামিদুল হক, সহ-সভাপতি শফিকুল ইসলাম তুহিন, সদস্য বিকাশ রায়, রুবেল মিয়া, মাসুদ হাসান, আমজাদ হোসেন, মিলন রায় ও নিতাই চন্দ্র।
 
ইত্তেফাক/জামান