বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে জলঢাকায় মানববন্ধন

আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২৩:১৪

বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে জলঢাকা উপজেলা ছাত্রলীগ। মানববন্ধনের পর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করেছে।

স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে রবিবার ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা অংশ নেয়।

ছাত্রলীগ সভাপতি নলনী বিশ্বাস জয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও রেলপথ চাই কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, যুবলীগ নেতা লাভলুর রশীদ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, সাব্বির হোসেন বাপ্পি, একরামুল হক রানা, মৃনাল, খাদিমুল ইসলাম, মামুন, নিলয়, রঞ্জু, নাহিদ মিথুন প্রমুখ।

ইত্তেফাক/নূহু