লক্ষ্মীছড়িতে মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে নিহত ১

আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১২:৪৯
 
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে মংরে মারমা (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় মংহলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, লক্ষ্মীছড়ি বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মংহলা পাড়ার যাচ্ছিলেন। মোটরসাইকেল চালক সেনাবাহিনীর একটি পিকআপ গাড়িকে ওভারটেক করার সময় হঠাৎ মংরে মারমা লাফ দিয়ে পড়লে মারাত্বক আহত হন। পরে লক্ষ্মীছড়ি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
তিনি উপজেলার ডেবাতলী এলাকার বাসিন্দা রইখ মারমার ছেলে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/কেকে