গফরগাঁওয়ে ঘুষের টাকাসহ শিক্ষা কর্মকর্তাসহ আটক ৩

আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৯:০৮
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামসহ তিনজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪১ হাজার টাকা জব্দ করা হয়েছে। 
সোমবার বিকেল ৪টার দিকে গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ইউডি উত্তম কুমার ও ক্লার্ক সিদ্দিকুর রহমানও রয়েছেন।  
 
ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, একটি কাজ বাবদ একজনের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাদের আটক করা হয়। পরে ওই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আরো ১ লাখ ৩৩ হাজার টাকা জব্ধ করা হয়।
 
ইত্তেফাক/ইউবি