চরফ্যাশনে বাস খাদে, আহত ১০

আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৯:৩০
ভোলা-চরফ্যাশন সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ড্রাইভার, হেলপার, নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 
 
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মুখারবান্দা বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ড্রাইভার আব্বাছ (৩৫), হেলপার আব্দুস সহিদ (৩০), যাত্রী ছেলামত উল্লাহ (৬৫), দুলাল (৩৫), দেড় বছরের শিশু কন্যা জুয়েনা, জিহাদ (৮) ও খাদিজা (২৫)। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে আসা নাহার ট্রান্সপোর্ট পরিবহনের বাস মুখারবান্দা বাজার সংলগ্ন স্থানে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। অবস্থা বেগতিক দেখে চালক বাসটিকে বিদ্যুতের খুটির সঙ্গে ঠেকানের চেষ্টা করে। কিন্তু বিদ্যুতের খুটি ভেঙ্গে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে। এতে ১০ যাত্রী আহত হয়। 
 
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানান, দুর্ঘটনায় কেউ নিহতের খবর পাওয়া যায়নি।
 
 
ইত্তেফাক/ইউবি