নিলয় হত্যার বিচার দাবিতে বন্ধুর অনশন

আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৯:৪১
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার বিচারের দাবিতে তার বন্ধু অনশন বন্ধু সাজ্জাদ সাজু অনশন করেছেন। সোমবার সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পোস্টার-ব্যানার নিয়ে দিনব্যাপী অনশনের লক্ষ্যে বসলেও পুলিশের বাধায় আড়াই ঘণ্টা পর বেলা ১১টার দিকে সেসব গুটিয়ে চলে চান তিনি।
 
সাজ্জাদ সাজুর গালায় ঝোলানো পোস্টার ও ব্যানারে লেখা ছিল, ‘নিলয় নীল হত্যাকাণ্ডের দুই বছর, রাষ্ট্র এবং প্রশাসনের কী খবর?
 
উল্লেখ্য, গণজাগরণ মঞ্চের আন্দোলনে যুক্ত থাকা সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় ইস্টিশন ব্লগে নিলয় নীল নামে লিখতেন। ২০১৫ সালের ৭ আগস্ট শুক্রবার দুপুরে পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে নিজ বাসার পঞ্চমতলায় দুর্বৃত্তদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।
 
নিলয়কে হত্যার দুই বছর পূর্ণ হওয়ার দিন ছিল। এ কারণে সকাল নয়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের রেলিংয়ে বেশ বড়সড় একটি ব্যানার ও নিজের গলায় আরেকটি পোস্টার ঝুলিয়ে অনশনে বসেন বন্ধু সাজ্জাদ সাজু।
 
সাজ্জাদ সাজু সাংবাদিকদের বলেন, নীলয় হত্যাকাণ্ডের বিচার দাবিতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে থাকার ইচ্ছে ছিল। সচিবালয়ে কেবিনেট বৈঠক ছিল বলে পুলিশ তাকে জাতীয় প্রেসক্লাবের সামনে বসতে দেয়নি।
 
তিনি বলেন, নিলয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একাই রাজপথে নেমেছি। আগামীতে নিলয়ের বন্ধু ও তখনকার সময়ের সহযোদ্ধা ও সহকর্মীদের নিয়ে বড় করে অনশনের ডাক দেবেন।
 

ইত্তেফাক/এএম।