রাজধানীর দক্ষিণখানে প্রেমিকের হাতে এক কিশোরী ধর্ষিত হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৫)। তাকে সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণখানের আশকোনা সিটি কমপ্লেক্স এলাকার বাসিন্দা ওই ছাত্রীর সঙ্গে আসিক(১৮) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার ওই ছাত্রীর বাসায় একা ছিল। এ সুযোগে আসিক তার সঙ্গে দেখা করতে বাসায় আসে। বাসায় সে ওই ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তারপর পালিয়ে যায়।
পরিবারের লোকজন বাসায় ফিরলে মেয়েটি তাদের বিষয়টি খুলে বলে। পরে সোমবার থানায় যোগাযোগ করলে পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায়।
দক্ষিনখান থানার পুলিশ পরিদর্শক(অভিযান) মোঃ মনিরুজ্জামান বলেন, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/নূহু
