নীলফামারীর ডোমার উপজেলার নওদাবস বাবুপাড়া এলাকায় দ্বিপক চন্দ্র (২২) নামের এক যুবকের গলায় রশি দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া চেকাডারা নদীর ওপর স্লুইজ গেট থেকে (ব্রিজ) এ ঘটনা ঘটেছে।
বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, শনিবার সকালে ধান কাটার জন্য ক্ষেতে কৃষকরা গেলে স্লুইজ গেটে দ্বিপকের ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশে খবর দিলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোকছেদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
