ঝিনাইদহের সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের পুকুরের পানিতে ডুবে মারুফ হোসেন নামে দুই বছরের এক শিশু মারা গেছে। সে সদর উপজেলার মামুনশিয়া গ্রামের আকাশ হোসেনের ছেলে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জয় কুমার জানান, শিশু মারুফ হোসেন বাজার গোপালপুরে নানা আব্বাস উদ্দীনের বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে। সকালে বাড়ির সামনে খেলতে খেলতে পুকুরে পানিতে ডুবে যায়। স্বজনরা অনেক খোঁজাখুজির পর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।
ইত্তেফাক/কেকে
