ভালুকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১১:১৯
ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে ইটভাঙা গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।
 
ভালুকা থানার ওসি মামুনুর রশিদ জানান, উপজেলা ডাকবাংলোর সামনে সোমবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
 
তিনি বলেন, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়। হতাহতদের নাম-পরিচয় জানা যায় নি।
 
ইত্তেফাক/এমআই