যাত্রাবাড়ী থেকে অপহরণ করে রফিকুল ইসলাম রুবেল (৩০) নামে এক ব্যক্তিকে নেত্রকোনায় হত্যার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোজাম্মেল হোসেন, তার স্ত্রী ঝুমা ও তাদের মামাতো ভাই জাকিরুল হোসেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী জানান, গত দুই আগস্ট নেত্রকোনা থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সোমবার রাতে সিলেট ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/এমআই
