বেনাপোলে ৩৫টি সোনার বার জব্দ, আটক ১

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৮:৫৮
 
ভারতে পাচারের সময় মঙ্গলবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৩৫টি সোনার বার সহ এক পাচারকারীকে আটক করেছ বিজিবি। আটককৃত আব্দুল মোমিন (৩৫) যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর ইসলামের ছেলে।
 
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে মোটর সাইকেল সহ মোমিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে চার কেজি ও জনের ৩৫টি সোনার বার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
 
তিনি আরও জানান, জব্দকৃত সোনার মূল্য এক কোটি ৪০ লাখ টাকা বলে বিজিবি জানায়। জব্দকৃত সোনার বার বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওযা হয়েছে। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
 
ইত্তেফাক/জামান