বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মঙ্গলবার দুপুরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ '৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
প্রথমে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পিআইবির চেয়ারম্যান ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার অন্যান্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। নেতৃবৃন্দ কিছুক্ষণ সমাধিসৌধের বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া মেনোজাতে অংশ নেন।
ইত্তেফাক/জামান
