মনোদৈহিক রোগে আক্রান্ত ১০ স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি

আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ২০:৫৯
 
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেজিএস স্কুল অ্যান্ড কলেজের ১০ ছাত্রী 'মাস সাইকোসিস' নামক মনোদৈহিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ পড়লে মঙ্গলবার বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাসপাতালে ভর্তিকৃত ছাত্রীরা হলো, হাবিবা আক্তার (১৫), আয়েশা খানম (১৪), এনি আক্তার (১৫), আমেনা আক্তার (১৫), স্মৃতিরানী (১৫), খুকু  মনি (১৪) ও রুমা আক্তার (১৬)। অসুস্থরা সকলেই ওই বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রী।
 
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে স্কুল চলাকালীন সময় ১০ ছাত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পরে। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় তিন ছাত্রী পুরোপুরি সুস্থ হওয়ার পর তাদের স্বজনদের সাথে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
 
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাস রনবীর জানান, অসুস্থ স্কুল ছাত্রীরা 'মাস সাইকোসিস' নামক মনোদৈহিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এরা স্বাভাবিক চিকিৎসায় অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
 
ইত্তেফাক/জামান