ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার বেড়তলা নামক স্হানে ঢাকা-সিলেট মহাসড়ক হতে তাদে আটক করে সরাইল হাইওয়ে থানা পুলিশ। এই সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বিজয়নগর উপজেলার আযমপুর এলাকার মো: সায়েদ মাঝির ছেলে মো:নাদিম (৩৫) ও উপজেলার মাসাউড়া এলাকার ফজল মিয়ার ছেলে রাজিব মিয়ার (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, আটক নাদিম ৬নং পত্তন ইউনিয়নের যুবলীগের সভাপতি।
হাইওয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্হানে গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ী নাদিম ও রাজিব মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮কেজি গাঁজা উদ্ধার করা হয়।
হাইওয়ে খাঁটিহাতা থানার ওসি মোঃ ইউনুছ মিয়া মাদকসহ আটকের সত্যতা নিশ্চিত করেন ও বলেন, আট ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সরাইল থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু
