ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মান্নান মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল মঙ্গলবার নবীনগর বাজার থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল তাকে আটক করে। মান্নান নবীনগর উপজেলার আলিয়াবাদ গ্রামের পূর্বপাড়া মহল্লার মৃত আবদুল মোতালিব মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আমরা ক্রেতা সেজে মান্নানের কাছে ইয়াবা ট্যাবলেট অর্ডার করি। পরে নবীনগর বাজারের হাজী লীল মিয়া টাওয়ারের ভেতর থেকে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, মান্নান দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
