সাতক্ষীরায় জামায়াতের চার কর্মীসহ গ্রেফতার ৬৮

আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৩:০৫
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াতের চার কর্মীসহ ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 
 
মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬টি মামলা দায়ের করা হয়েছে।
 
গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২৬ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ৯ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৭ ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে