সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাড়াকান্দি চত্রা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন বাড়াকান্দি চত্রা ব্রিজ এলাকায় পৌঁছলে অজ্ঞাত যুবকটি রেললাইন পার হবার সময় ট্রেনটি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. সাঈদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে
