মুরাদনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৪:৩৪
 
কুমিল্লা মুরাদনগরে মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে (১২) প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ পরে অন্তঃসত্বা হলে গর্ভপাত করতে বাধ্য করার অভিযোগ উঠেছে রাসেলের (২২) বিরুদ্ধে। এ বিষয়ে মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষিতার বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেন।
 
মঙ্গলবার রাতেই ধর্ষণের অভিযোগে মুরাদনগর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে যুবককে আটক করে। ধর্ষক উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাসেল (২২)।
 
মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ষক রাসেলকে আটক করে বুধবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে