নোয়াখালী-৪ আসন (সদর ও সুবর্ণচর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ হয়েছে।
বুধবার বিকেলে শহর মাইজদীর আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের লোকজনের উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজমুল হক। সমাবেশ পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ। সমাবেশের শেষের দিকে এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এসে নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক মিলন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার ফরায়েজী, জেলা জাসদের সভাপতি কাউছার নিয়াজী, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
