অস্ত্র ও বিস্ফোরক মামলায় আটক নাটোরে তিন নারী জেএমবি সদস্যের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
তিন জেএমবি সদস্য হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আটক নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামের মোস্তফা মিজির মেয়ে মাহমুদা খাতুন ওরফে সুমাইয়া (২৫) এবং রাঙ্গামাটি থেকে আটক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দৌলতপুর গ্রামের আরমান মিঞার স্ত্রী কলিয়ারা কলি (৩৩) ও রাঙ্গামাটির দক্ষিণ কালিন্দপুর গ্রামের আইয়ুব বাচ্চুর স্ত্রী আশরাফি তিথি (২৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ আব্দুল হাই জানান, অভিযুক্তদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক শুনানি শেষে দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। বাসস।
ইত্তেফাক/রেজা
