বেনাপোলে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৭:০০
বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে বৃহস্পতিবার সকালে দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি তারা। 
 
দৌলতপুর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ জব্দ করে। এই ব্যাগ থেকে অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
 
২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, উদ্ধার করা অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি