এই ছাগলের দাম ৮০ হাজার টাকা

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৭:৪৬
 
উপরের ছবির এই ছাগলটির দাম হাঁকা হয়েছে ৮০ হাজার টাকা। রাজশাহীর পবা উপজেলার নওহাটা গ্রামের হোমিও চিকিৎসক সুনিল বাবুর ছাগল। যার ওজন ৮০ কেজি (মালিকের দাবি)।
 
সুনিল বাবু জানান, বছর তিন আগে হাট থেকে শখ করে বাড়িতে পোষার জন্য ছাগলটি কিনেছিলেন। বাড়িতেই অনেক যত্নে ছাগলটি পালন করেছেন। ছাগলটি খাওয়ার পেছনে প্রতিদিন তার ব্যয় হয় একশ' টাকার বেশি বলেও জানান তিনি।
 
তিনি আরো জানান, গত বছর কোরবানির ঈদে তার প্রিয় ছাগলটি হাটে তুলেছিলেন। সেই সময় দাম উঠেছিলো ৪৫ হাজার টাকা। উপযুক্ত দাম না পাওয়ার কারণে তিনি বিক্রি করেননি। এবারে ৮০ হাজার টাকা দাম আশা করছেন।
 
সুনিল বাবু বলেন, ইতোমধ্যেই অনেকেই ছাগলটি কেনার জন্য বাড়িতে যোগাযোগ করছেন। এর মধ্যেই সর্বোচ্চ দাম হাঁকা হয়েছে ৬৮ হাজার টাকা। তবে ৮০ হাজারের নিচে ছাগলটি বিক্রি করবেন না বলে জানিয়েছেন তিনি।
 
ইত্তেফাক/জামান