বগুড়ার সোনাতলায় পুকুরের পানিতে পড়ে তিন বছর বয়সের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
উপজেলার গড়চৈতন্যপুর গ্রামের আলাল উদ্দিনের শিশু কন্যা আরেফা খাতুন (৩) ওইদিন দুপুরের দিকে একাই হেঁটে সবার অজান্তে বাড়ির পাশের পুকুর পাড়ে যায়। এক সময় পা ফসকে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর শিশুটির জ্যাঠা পুকুরের পানি থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে।
ইত্তেফাক/জামান
