'বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না'

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৯:১৭
 
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাংলার মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম না হলে এ দেশ কখনই স্বাধীনতা লাভ করতে পারত না। আর এই মহান নেতাকে যারা হত্যা করেছে বর্তমান সরকার এই হত্যাকারীদের বিচার করবেই।
 
বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪২তম শোক দিসব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মণ্ডল, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক শাহ মো. মোখলেছুর রহমান, যুবলীগ  সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান নিটল, রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
 
ইত্তেফাক/জামান