গাইবান্ধায় পুলিশের এসআইয়ের স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২১:৫২
 
গাইবান্ধা সদর থানার এসআই দেবাশিষ সাহার স্ত্রী লাবণী সাহা (২২) বৃহস্পতিবার দুপুরের পুলিশ লাইন সংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকায় রেল লাইনে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের নিচে পড়ে আত্মহত্যা করেছেন।
 
দেবাশিষের সহকর্মী এসআই আব্দুর রউফ জানান, প্রায় ছয় মাস আগে দেবাশিষের সাথে লাবণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তারা গাইবান্ধা শহরের মাস্টারপাড়ায় বসবাস শুরু করেন।
 
তিনি আরো জানান, আত্মহত্যার কারণ বোঝা যাচ্ছে না। দেবাশিষ সকালে ডিউটিতে চলে যায়। দায়িত্ব পালনকালে দেবাশিষ জানতে পারে তার স্ত্রী ট্রেনের নিচে আত্মহত্যা করেছে।
 
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আরসেদুল হক জানান, ট্রেনের নিচে আত্মহত্যা করায় বিষয়টি রেল পুলিশ দেখছে। আমরা আমাদের সহকর্মীর স্ত্রী হিসেবে আত্মহত্যা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি।
 
ইত্তেফাক/জামান