দিনাজপুরের কাহারোল উপজেলার উচিতপুর গ্রামের রাজকুমারের রুপা (১৩) নামে এক স্কুলছাত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এঘটনা ঘটে।
রুপার বাবা জানায়, সেতাবগঞ্জ হতে কাহারোলে বাড়ি আসার পথে সুলতানপুর নামক স্থানে গলায় অটোচার্জারের চাঁকায় ওড়না পেঁচিয়ে যাওয়ার ফলে চার্জার হতে পড়ে যায়। মেয়েকে উদ্ধার করে সেতাবগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রুপার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছাঁয়া বইছে।
ইত্তেফাক/জামান
