মিরপুরে মাইক্রোবাসে মিলল ২০২ বোতল ফেনসিডিল

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ০০:২৪

কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোভর্তি ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। মিরপুর থানার এসআই কাজী আবু জুবায়ের, এসআই এমদাদুর রহমানের নের্তৃত্বে একদল পুলিশ এ অিভযান চালায়। তারা উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ঢলসা গ্রামের জলিল সড়কের আজাদের দোকানের সামনে থেকে সন্দেহজনক একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১-৯৯৩৬) আটক করে। পরে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ২শ’ ২ বোতল ফেনসিডিল আটক করে। এ সময় বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (২৩) ও হাজী আব্দুল মালেক মন্ডলের ছেলে তাহাজ্জত হোসেন সোহেলকে (৪৫) আটক করে পুলিশ।

মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু