পিরোজপুরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৩:০৭
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের পশ্চিম শংকরপাশায় আসলাম (২৫) নামে এক যুবককে দুর্বৃত্তরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে। তিনি ওই গ্রামের মৃত মো. হাবিবুর রহমানের ছেলে। 
 
পিরোজপুর সদর থানার ইনস্পেক্টর (তদন্ত) হাছনাইন পারভেজ জানিয়েছেন, আসলাম বৃহস্পতিবার রাত দশটার দিকে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির রাস্তায় খুন হয়। পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে।
 
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, খুনিদের সাথে তার বড় ধরণের শত্রুতা থাকায় ক্ষোভের বশবর্তী হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। জমি জমা নিয়ে আসলামদের সাথে চাচাত ভাইদের বিরোধ রয়েছে এ ব্যাপারটিও প্রাথমিকভাবে ধারণায় রাখা হয়েছে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, এঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 
ইত্তেফাক/এমআই