নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৭:০৯
নেত্রকোনার আটপাড়া উপজেলায় বজ্রপাতে ছৈয়দ মামুন (৪৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের কাছুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
আটপাড়া থানার ওসি রমিজুল হক জানান, সকালে তিনি মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি