নীলফামারীতে বাড়ি বাড়ি বৃক্ষ রোপন শুরু জেলা ছাত্রলীগের

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৮:১৬
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে প্রতিটি বাড়িতে বাড়িতে বৃক্ষ রোপন ও বিতরণ শুরু করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ। আজ শুক্রবার জেলার উদয়ন শিশু বিদ্যাপীঠ স্কুল মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজাজামান নূর। 
 
নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ সরকারের সঞ্চালণায় এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
 
IMG0
 
মনিরুল হাসান শাহ্ আপেল জানান, মন্ত্রী আসাদুজ্জামান নূর এর সহযোগিতায় জেলা শহরের প্রতিটি বাড়িতে ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপন ও বিতরণ করা হবে। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার প্রত্যেকটি উপজেলায় স্ব স্ব ইউনিট ছাত্রলীগের মাধ্যমে এ কর্মসূচীর বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আগামী ২৭ আগষ্ট ডোমার উপজেলা, ২৮ তারিখ ডিমলা, ২৯ তারিখ জলঢাকা ও ৩০ তারিখ কিশোরগঞ্জ উপজেলা এবং সৈয়দপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে প্রতিটি বাড়িতে বৃক্ষরোপন ও বিতরণ করা হবে।
 
ইত্তেফাক/রেজা