তাহিরপুরে নৌকাডুবি, ৪ নিখোঁজের মধ্যে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৮:৩৪
 
সুনামগঞ্জের তাহিরপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় শনির হাওরে ধাওয়ার বিলে বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকা ডুবির শিশু মিশু তানহা (৬) এর লাশ উদ্ধার করা হয়েছে।
 
ঘটনাস্থল থেকে সাতশ' গজ দূরে লোহাগড়া গ্রামের পাশে মৃত অবস্থায় পাওয়া তানহার লাশ পাওয়া গেছে। ওই ঘটনায় নিখোঁজ হওয়া আরো বাকি তিনজনের খোঁজ চলছে।
 
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর শিশু তানহার লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
উল্লেখ্য, বৃহস্পতিবার বিস্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের নৌকা বোঝাই ৩১জন নিজেদের আত্মীয় স্বজন তাহিরপুরের বিয়ের বৌভাতে যাওয়ার পথে ধাওয়ার বিলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শিশু সহ চারজন নিখোঁজ হন।
 
ইত্তেফাক/জামান