তাহিরপুরে রাস্তায় ভাঙন, জনদুর্ভোগ

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৯:০৫
 
সুনামগঞ্জ হতে তাহিরপুর বড়ছড়াও বাগলী শুল্ক স্টেশনমুখী রাস্তায় ভাঙন দেখা দেয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।
 
সুনামগঞ্জের বিস্বম্ভরপুর উপজেলার স্বরুপগঞ্জ নামক স্থানে পার্শ্ববর্তী ভারতীয় সীমান্ত নদী মনাই ছড়ার দিয়ে ভারী বৃষ্টির উপচে পড়া ঢলে সুনামগঞ্জ হতে টেকেরঘাটও বড়ছড়া, বাগলী শুল্ক স্টেশন সহ যাদুকাটা, বারেক টিলা ও নীলাদ্রি লেকে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙে জনদুর্ভোগে পরিণত হয়েছে। প্রতি বছরেই এ রাস্তাটি বর্ষায় ভেঙে পড়লেও স্থায়ীভাবে এর সংস্কার হয়না।
 
ওই রাস্তাটি কখনো বাশের চাটাই বা স্টিলের পাত দিয়ে সাময়িক সময়ের জন্য ইউনিয়ন পরিষদ কর্তৃক বা স্থানীয়রা যাতায়াত উপযোগী করে তুললেও রিকশা, ভ্যান মটর সাইকেল ইত্যাদি বাশের চাটাই দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। বিভিন্ন শহর থেকে আসা টেকেরঘাট নিলাদ্রী লেক কিংবা বারেকটিলা, যাদুকাটায়, লেগুনা, মিনিবাসও যোগে আসা লোকজন সুনামগঞ্জ হতে কারেন্টের বাজার হয়ে দীর্ঘ খানাখন্দকে ভরা কাঁচা রাস্তা দিয়ে বিন্নাকুলী হয়ে লাউড়েরগড় যাদুকাটা নদীতে পৌঁছুতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা।
 
এবিষয়ে বিস্বম্ভরপুর উপজেলার স্থানীয় ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের সাথে কথা বললে তিনি বলেন, রাস্তা সংক্রান্ত বিষয়ে আমি উপজেলা মাসিক সভায় আলোচনা করেছি। অচিরেই এ জায়গায় একটি বক্স কালভার্ট স্থাপনের ব্যবস্থা করব।
 
ইত্তেফাক/জামান