পাটুরিয়া রুটে দীর্ঘ যানজট

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ২০:৪০
 
পদ্মায় পানি বৃদ্ধি ও ফেরি স্বল্পতায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বিভিন্ন ধরনের অর্ধসহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে রয়েছে। শুক্রবার যানবাহন চাপ বৃদ্ধি পাওয়ায় উভয় ঘাটে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের কর্মকর্তারা জানান, এ সেক্টরে বহরের ছোট-বড় ১৫টির মধ্যে দুটি রো-রো ফেরি যান্ত্রিক ক্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে। এছাড়া, পাটুরিয়া প্রান্তে একটি ফেরি পন্টুন সাময়িক বন্ধ থাকায় ফেরিতে যানবাহন লোড-আনলোডে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। অপরদিকে, নদীতে আকস্মিক পানি বৃদ্ধিতে স্রোতের বিপরীতে ধীর গতিতে ফেরি চালাতে হচ্ছে। সপ্তাহে বৃহস্পতি ও শুক্রবার এ রুটে যানবাহনের চাপ বৃদ্ধি পায়।
 
পাটুরিয়া ফেরি ট্রাক টার্মিনালে পণ্যবাহী ট্রাকের জায়গা না হওয়ায় মহাসড়কের দু'ধারে সারিবদ্ধ ভাবে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। যা ঘাট এলাকা থেকে প্রায় ৫/৭ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।
 
ইত্তেফাক/জামান