মনপুরার মেঘনায় ভাসমান অজ্ঞাত লাশ পাওয়া গেছে

আপডেট : ১১ আগস্ট ২০১৭, ২১:০৯

মনপুরার মেঘনার কলাতলীচর সংলগ্ন মনির বাজার খালের ভিতর শুক্রবার রাত ৮টায়  ভাসমান অবস্থায় এক ব্যাক্তির লাশ পাওয়া গেছে।

মৃতদেহ পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন কলাতলী চর পুলিশ ফাঁড়ির এস. আই. মোঃ আকতারুজ্জমান। তিনি জানান, স্থানীয় লোকজন ভাসমান লাশ দেখে ফাঁড়িতে খবর দেয়। সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান।

তিনি জানান, লাশটি একজন পুরুষের। লাশটির পরিচয় এখনও জানা যায়নি। সুরতহালের জন্য মৃতদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু