চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর ও সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু যোপার মো. আব্দুল হাই ছিদ্দিকী সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ানোর পর মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি।
আগামীকাল ১২ আগষ্ট শনিবার দুপুর ২টায় সাদ্রা হামিদিয়া ডিগ্রি মাদ্রাসা মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। সাদ্রার পীর সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, হাজীগঞ্জ শাহরাস্তির সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনী পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক আনু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর লক্ষ্মীপুর সংরক্ষিত মহিলা এমপি নুরজাহান বেগম মুক্তা এমপি, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম মাহবুব উল আলম লিপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনসহ প্রমুখ।
আলহাজ্ব মাওলানা আবু যোপার মো. আব্দুল হাই ছিদ্দিকী সাহেব মৃত্যুকালীন স্ত্রী ৩ ছেলে ৫ মেয়েসহ বহু ভক্ত ও মুরিদ রেখে যান।
ইত্তেফাক/নূহু
