মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
