চট্টগ্রামের হাটহাজারীতে শুক্রবার রাতে র্যাব-৭ অভিযান চালিয়ে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ মো. আমান মিয়া (২৬) ও মো. সেলিম (২৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়াপদা গেইট এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে মাদক সহ তাদের আটক করে তাদের হাটহাজারী মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি আমীল্লাহ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/জামান
