তিন দিনের প্রবল বর্ষায় নীলফামারীর সৈয়দপুরে ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে সৈয়দপুরের হাজারো মানুষ।
সরেজমিনে দেখা গেছে শহরের পুরাতন মুন্সিপাড়ার চিত্র খুবই করুণ। একই অবস্থা হাতিখানা আর বাঁশবাড়ীতেও বিরাজমান। রাস্তাঘাট, স্কুল-কলেজে কোমর পর্যন্ত পানিতো আছেই অত্র এলাকার প্রত্যেক বাড়িতেই উঠেছে হাঁটু পর্যন্ত পানি। স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি বাধ্য হয়ে বাড়ির হাড়- পাতিল, চুলাও বন্ধ হয়ে গেছে প্লাবিত এলাকার মানুষজনের। খুবই কষ্টে আছে অত্র এলাকার খেটে খাওয়া মানুষজন।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাবিত এলাকায় জরুরি সহযোগিতার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। মানবিক বিপর্যয়েও জরুরি সহযোগিতার টানা বর্ষায় সৈয়দপুরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার বিষয়ে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। ইউপি চেয়ারম্যান, সদস্য/সদস্যবৃন্দের সাথে নিবিড় যোগাযোগ রয়েছে বলে ইউএনও সৈয়দপুর এর পক্ষ থেকে বলা হয়েছে।
এরপরেও কোন এলাকায় মানবিক বিপর্যয় বা জরুরি সহযোগিতার প্রয়োজন হলে সুনির্দিষ্ট তথ্যসহ জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুদিনে সৈয়দপুরে ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ইত্তেফাক/জামান
