রাজৈরে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণ

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৭:৫৫
 
মাদারীপুরের রাজৈর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। তার মা এসময় দুধ বিক্রি করতে নিকটতম আমগ্রাম বাজারে গিয়েছিল।  গ্রামের কতিপয় ব্যক্তি ধর্ষণের এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে।
 
এলাকার চেয়ারম্যান, মেম্বর, পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে ওই ছাত্রীর মা গরুর দুধ বিক্রি করতে নিকটতম বাজারে যায়। এসময় মেয়েটিকে ছাগল দেখাশুনা করার জন্য বাড়িতে একা রেখে যায় তার মা। এসুযোগে স্থানীয় রব মাতব্বরের ছেলে হাফিজুর রহমান (১৮) শিশুটিকে মুখ চেপে ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে। পার্শ্ববর্তীরা টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং ধর্ষক যুবককে চড়থাপ্পড় মেরে তাড়িয়ে দেয়।
 
ওই ছাত্রীর মা জানায়, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে এঘটনা জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। ফলে তিনি এখন থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। ওসি জিয়াউল মোর্শেদ জানান, ধর্ষণের ঘটনা শুনেছি। ব্যবস্থা নেয়া হচ্ছে।
 
ইত্তেফাক/জামান