মাজিম এগ্রো ও গ্রিন ক্লাবের সার ও বীজ উৎসব অনুষ্ঠিত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৯:৪৯

কৃষক, ছাদে বাগান করা, উদ্যোক্তাদের সম্মাননা দিতে  ২০১৯।রাজধানীর মুগদা পাড়ায় শনিবার ইস্ট এশিয়া আর ভিউ এপার্টমেন্টে মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: ও গ্রিন ক্লাবের যৌথ আয়োজনে সার ও বীজ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক লিমিটেডের উপ মহাব্যবস্থাপক  মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোগলজান রহমান।

শেখ মোগলজান রহমান বলেন, কৃষি খাতে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্যের জন্য আমরা এখন বিশ্বে উদাহরণ। ধান, গম ও ভুট্টা চাষে বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে ক্রমে কৃষি খাতে আমরা এগিয়ে চলেছি। পরিশ্রমী কৃষক এবং মেধাবী কৃষিবিজ্ঞানী ও সম্প্রসারণবিদদের যৌথ প্রয়াসে এ সাফল্য। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গ্রিন ক্লাবের ফাউন্ডার সভাপতি অনীক ইসলাম জাকী, উপদেষ্টা পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান সেলিম, মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: এর সি এফ ও শেখ মাশফিকুর রহমান।

আরো পড়ুন: পাবনায় মহানায়িকার ৮৮তম জন্মবার্ষিকী পালিত

ছাদ বাগান বিষয়ক আলোচনা পর্ব শেষে মাজিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লি: এর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের বীজ, জৈব সার, তরল সার ও অন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ইত্তেফাক/অনি