পাটুরিয়া রুটে যানজট বাড়ছে

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৯:০২
 
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি পারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে বিশেষকরে পণ্যবোঝাই ট্রাকের সংখ্যা বাড়ছে।
 
জানা গেছে, পাটুরিয়া তিন নম্বর ঘাটে রোল-অন, রোল-অফ পন্টুনের পকেট অকেজো থাকায় ফেরিতে যানবাহন উঠা-নামা ব্যাহত হচ্ছে। বহরের ছোট-বড় ১৬টির মধ্যে দুটি রো-রো ফেরি বিকল রয়েছে। অব্যাহত বৃষ্টিতে ফেরিতে যানবাহন উঠা-নামা দারুণ বিঘ্নিত হচ্ছে। গত কয়েক দিনে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত ঠেলে ফেরি চলাচল বিলম্বিত হচ্ছে।
 
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার এ রুটে যানবাহন চাপ বৃদ্ধি পায়। তদুপরি, পদ্মায় সৃষ্ট ঢেউ ও স্রোতের বিপরীতে ফেরি পরিচালনা বিলম্বিত হচ্ছে। বহরে অধিকাংশ ফেরি পুরনো হওয়ায় প্রায়শই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। পাটুরিয়ায় অবস্থিত 'মধুমতি' নামে ভাসমান কারখানায় দ্রুত ফেরি মেরামত শেষে পুনরায় যানবাহন পারাপারের জন্য প্রস্তুত রাখতে হচ্ছে।
 
ইত্তেফাক/জামান