জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রদলের সেক্রেটারি আশেকে এলাহী জনি ও পৌর ছাত্রদলের সেক্রেটারি উল্লাস আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার দুপুর ২টায় স্থানীয় দলীয় কার্যালয়ে পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজমের হাতে ফুল দিয়ে যোগ দেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক সাইদ বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এই দুই জন ছাড়াও শতাধিক লোক যোগদান করেছেন।' জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহসহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র হাজী দিদার পাশাসহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান হেলিম, বিএনপির সাবেক সেক্রেটারি-ইউপি চেয়ারম্যান ফকির আবু বকর সিদ্দিক, বিএনপির সাংগঠনিক সম্পাদক-ইউপি চেয়ারম্যান হাফিজ মাওলা ভুট্রো, ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমানসহ দুই বিএনপির শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদানের রেশ কাটতে না কাটতেই এ যোগদান অনুষ্ঠিত হলো।
ইত্তেফাক/জামান
