ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে পিতা পুত্র থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
পুত্র নাট্য কর্মী অরিত্র কুন্ড তার বাবা ক্ষুদিরাম কুন্ডুর বিরুদ্ধে লোকজন নিয়ে তাকে মারপিঠ করে আহত করা অভিযোগ করেছেন। ৮ আগষ্ট সকালে তার বাবা তাকে ঘুম থেকে ডেকে তুলে অকথ্য ভাষায় গালাগালি করেন। তাকে তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। বিয়ের সময় শ্বাশুর বাড়ি থেকে স্ত্রীকে দেওয়া গহন ফেরত চাইলে বলে গহন বন্ধক রাখা হয়েছে। অরিত্র আরো অভিযোগ করেন তার বাবা ব্যবসার নাম করে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন। এ টাকাও ফেরৎ দিতে টাল বাহানা করেন। ৮ আগষ্ট সকলে পারিবারিক বিরোধ লাগে। এ সময় তার বাবা লোকজন নিয়ে হামলা চালিয়ে তাকে মারপিঠ করে আহত করে। তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। পুত্র অরিত্র থানায় দায়ের করা অভিযোগ পত্রে বাবার বিরুদ্ধে অন্য নারির সাথে পরকিয়ারও অভিযোগ তুলেছেন। ওই দিনই অরিত্র কুন্ড থানাতে অভিযোগ পত্র দাখিল করেন।
অপর দিকে অরিত্রর বাবা ক্ষুদিরাম কুন্ডু ছেলের বিরুদ্ধে শৈলকুপা থানায় পাল্টা জিডি করেছেন। জিডিতে তিনি অভিযোগ করেন ৫ বছর আগে ছেলে ( অরিত্র ) মাদকাসক্ত হয়ে পড়ে। ৮ মাস আগে রাজবাড়ি জেলার সজ্জনকান্দা গ্রামে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে। ডাইরিতে অভিযোগ করা হয় বিভিন্ন সময় ছেলে অরিত্র টাকাসহ অনৈতিক দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আমার ও পরিবারের মারার হুমকি দেয়। ৮ আগষ্ট ব্লাক মেইল করে টাকা দাবি করে। তার চরিত্র গত দুর্নাম রটায়। ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে জিডিতে উল্লেখ করেন।
আজ দুপুরে শৈলকুপার ভাটই পুলিশ ক্যাম্পের আইসি এ এস আই কাবিল হোসেন অভিযোগ তদন্ত করতে ফুলহরি গ্রামে যান। তিনি বলেন, অরিত্র কুন্ডুর অভিযোগের পক্ষে কোন সাক্ষ্য পাওয়া যায়নি। অরিত্র পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ আনেন। তবে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন পুলিশের বিরুদ্ধে আনা এ অভিযোগ অভিযোগ অস্বীকার করেন। তিনি ( অরিত্র ) লোক দিয়ে পাল্টা পুলিশকে ব্লাক মেইল করার চেষ্ঠার দাবি করেন ওসি।
ইত্তেফাক/রেজা
