নীলফামারী জেলা শহরে মেডিক্যাল কলেজ ও কৃষি কলেজ স্থাপন, সৈয়দপুর রেলওয়ে কারখানার সংস্কার, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিতকরণ এবং চিলাহাটি স্থল বন্দর চালু করণসহ ১১দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা সাংবাদিক ফোরাম।
শনিবার নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ১১দফা দাবির স্মারক লিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দসহ আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি হাসানুজ্জামান (হাসান)। পরে নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব জিয়াউল হক স্বপন।
বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, আমেরিকা প্রবাসী আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি হাসানুজ্জামান (হাসান), সংগঠনের আহবায়ক ম.আ. কুদ্দুস, ১১ দফা বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক মুফদি আহমেদ, সদস্য মহসিনুল করিম লেবু, আলমগীর স্বপন, মেহেদী হাসান ও হাসান মেজর। হাসানুজ্জামান (হাসান) বলেন, নীলফামারী অবহেলিত একটি জনপদ। আমাদের প্রাণের দাবি ১১ দফা বাস্তবায়ন করতে হবে।
ইত্তেফাক/এএম।
