বিধবা গণধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২২:১৮
 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদেশ ফেরত এক বিধবা গণধর্ষণ মামলায়  শনিবার ভোর রাতে দুই নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নে এ গণধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার নির্যাতিত ওই নারী বাদী হয়ে মাসুদ মিয়া ওরফে জুয়েল, সজীব ওরফে আবু সাইদ, নাসির, বোরহান উদ্দিন, আজমল, আব্দুল মজিদ, কামাল হোসেন, রিপন মিয়া ও মোরশেদ মিয়াসহ ৯জনকে আসামি করে মামলা দায়ের করেন। শনিবার ভোর রাতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগ সভাপতি বোরহান উদ্দিনকে গ্রেফতার করে।
 
শনিবার বিকেলে ময়মনসিংহ এক নম্বর আমলী আদালতে বোরহান উদ্দিনকে সোপর্দ করা হলে ধর্ষণ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বোরহান ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। আগামীকাল রবিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগে নির্যাতিত ওই নারীর মেডিক্যাল পরীক্ষা করানো হবে বলে পুলিশ জানিয়েছেন। মামলা দায়ের এবং গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান।
 
ইত্তেফাক/জামান