ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় একটি বাসা থেকে জহিরুল ইসলামের ছেলে জুনায়েদ আহমেদ অনিক এর ঝুলন্ত লাশ উদ্বার করে পুলিশ। নিহতের ভাই অভিযোগ করেন তার ভাইকে পরিকল্পিভাবে হত্যা করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তে বের হয়ে আসবে।
ইত্তেফাক/নূহু
