রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৪:৪২
রাজধানীর গুলিস্তানে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম হরিদাস ঘোষ (৬০)। আজ রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
 
পল্টন থানার এএসআই মো. রাশেদ জানান, আজ রবিবার সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু এভিনিউর পাশের রাস্তায় মাইক্রোবাসের ধাক্কায় হরিদাস ঘোষ আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে বলে জানানো হয়।
 
ইত্তেফাক/এমআই