নওগাঁর রাণীনগর সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টুকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ১২টায় উপজেলার বিজয়ের মোড়ে সোনালী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।
রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, চেয়ারম্যান পিন্টু উপজেলার সোনালী ব্যাংকের বাজার শাখায় লেনদেন শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফেরার পথে বিজয়ের মোড়ে কয়েকজন কতিপয় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি মারপিট করে পালিয়ে যায়।
ওসি আরো বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করার জোর চেষ্টা চালানো হচ্ছে এবং বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/জামান
