কক্সবাজারের পেকুয়ায় রবিবার ভোরে জেলা পরিষদের সদস্যসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। এ সময় দশ রাউন্ড কার্তুজ, তিনটি আগ্নেয়াস্ত্রসহ ১৭ লাখ টাকা জব্দ করে।
রবিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আন্নরআলী মাতবরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় অস্ত্র, কার্তুজ ও নগদ টাকাসহ ওই পাঁচজনকে আটক করে।
আটককৃতরা হচ্ছেন- কক্সবাজার জেলা পরিষদ থেকে নির্বাচিত সাধারণ ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম। অপর আটকৃতরাও তার আপন সহোদর। তারা হলেন- মোহাম্মদ আজম, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ আলমগীর ও ওসমান ছরওয়ার বাপ্পী।
র্যাব কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন ওই পাঁচজনের অটকের বিষয় নিশ্চত করেছেন।
ইত্তেফাক/জামান
